ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ পড়তে যাওয়া হলো না নুরুলের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯, ২০ নভেম্বর ২০২৩
নামাজ পড়তে যাওয়া হলো না নুরুলের
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় নুরুল হক বাচ্চু নামে এক মুসল্লি নিহত হয়েছেন।  

সোমবার ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হক বাচ্চু উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।    

জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বাচ্চু। এ সময় উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এলে তাকে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।    
  
চরজব্বর থানার এএসআই আব্দুল ওয়ারেছ বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় ওই মুসল্লি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!