ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলের পানিতে ডুবে নিথর ২ ভাই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১৯ নভেম্বর ২০২৩
বিলের পানিতে ডুবে নিথর ২ ভাই
ছবি: সংগৃহীত

শিশুদের সঙ্গে খেলার সময় বিলের পানিতে ডুবে তামিম মিয়া ও ইসমাইল হোসেন নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিফজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ওই গ্রামের কাঠমিস্ত্রি মো. আল-আমিনের ছেলে।

দুই শিশুর স্বজন ঈমান আলী জানান, দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল হোসেন। এ সময় ছোট ভাই ইসমাইল হোসেন পাশের কিবরিয়ার মাছের বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাড়াহুড়ো করে বড় ভাই তামিম পানিতে ডুবে যাওয়া ইসমাইল হোসেনকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়।

Advertisement

এ সময় সঙ্গে থাকা শিশুরা কেউ বুঝতে পারেনি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইল হোসেনের মরদেহ তোলেন। এর ঘণ্টাখানেক পর বেলা সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ তুলে আনা হয়।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!