ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতবাড়িতে মাটির নিচে মিলল মদ-বিয়ার, মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৮ নভেম্বর ২০২৩
বসতবাড়িতে মাটির নিচে মিলল মদ-বিয়ার, মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে ৩ বোতল বিদেশি মদ এবং ১৪০ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

আটককৃত ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার শমসুল আলমের ছেলে ইদ্রিস মিয়া (২১)।

শনিবার বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

Advertisement

তিনি জানান, শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে; টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় নবী হোসেনের বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ ও বিয়ার কেনাবেচার উদ্দেশে অবস্থান করছেন। এর ভিত্তিতে একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক ব্যবসায়ীর বসতবাড়ির আশপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৪০ ক্যান বিয়ার এবং ৩টি বিদেশি কাচের মদের বোতল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!