ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৬ নভেম্বর ২০২৩
চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সুজন (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র দায়রা জজ আদীব আলী এ রায় দেন। দণ্ডিত সুজন আলী রহনপুর খোয়াড়মোড় গম্বুজপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, গত ২০২০ সালের ৩ সেপ্টেম্বর রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের অভিযানে নাচোলের ধানসুরা বাজারের সড়ক থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন সুজন।

Advertisement

এ ঘটনায় ঐদিন মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার এসআই গোলাম রসুল গত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!