ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পৃথক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১৬ নভেম্বর ২০২৩
মানিকগঞ্জে পৃথক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে পৃথক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে এপিপি মথুর নাথ সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াইল গ্রামের মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন, আওলাদ হোসেন, একই গ্রামের তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডল।

Advertisement

আদালত তিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অপর আসামি রঞ্জিত কুমার মন্ডল পলাতক রয়েছেন।

জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে আব্দুর রশীদের ৮ বছরের মেয়ে বিথীকে শ্বাসরোধ করে হত্যা করে কফিল, আওলাদ ও দেলোয়ার। ঘটনার পরদিন বিথীর বাবা ওই তিনজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এদিকে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্বামী রনজিৎ কুমার মন্ডলের হাতে খুন হন স্বরস্বতী মন্ডল নামের এক গৃহবধূ। রনজিৎ তার ফার্মে ধারালো অস্ত্র দিয়ে জখম করে স্বরস্বতীকে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় পরদিন নিহতের মামা রনজিৎ ও তার ফার্মের কর্মী আতোয়ারকে আসা, করে থানায় মামলা করেন। আদালত ওই মামলার সাক্ষ্যপ্রমাণি শেষে রনজিৎকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ে পলাতক রনজিৎকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়। হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় আতায়োরকে খালাস প্রদান করা হয়।

দৌলতপুরের মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক ও মানিকগঞ্জ সদর উপজেলার মামলায় অ্যাডভোকেট কাইয়ূম আহমেদ দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!