ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস নিলেন অনার্স পড়ুয়া ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১৮ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস নিলেন অনার্স পড়ুয়া ছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাদিয়া আক্তার নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে জেলা শহরের পশ্চিম মেড্ডা সিও অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাদিয়া আক্তার (২০) ঐ এলাকার মোস্তফা কামালের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সাদিয়া পড়াশোনা তাগিদে শহরের সিও অফিসের আইন কলেজ সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় ভাড়া থাকতেন। তিনি শুক্রবার রাত ৮টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

Advertisement

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি আসলাম হোসের জানান, গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!