ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপকূলে ‘মিধিলি’র প্রভাব শুরু, ৬০ কি.মি বেগে বইছে বাতাস

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৭ নভেম্বর ২০২৩
উপকূলে ‘মিধিলি’র প্রভাব শুরু, ৬০ কি.মি বেগে বইছে বাতাস
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে পটুয়াখালী জেলা এবং উপকূলজুড়ে বিরামহীন ঝড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। পটুয়াখালীর আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে দুপুর আড়াইটায় জানানো হয়েছে, উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে ৫০-৬০ কি.মি বেগে বাতাস বইছে। সাগর ও নদীতে অস্বাভাবিক জোয়ার অব্যাহত রয়েছে। 

এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবিলায় সব স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার। তবে শুক্রবার সকাল পযর্ন্ত আশ্রয়কেন্দ্রে লোকজন যেতে দেখা যায়নি।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, দুর্যোগ মোকাবেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ৩৫টি মুজিব কিল্লা, ৬৫০ মেট্রিক টন চাল ও প্রায় ৮ লাখ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Advertisement

কুয়াকাটা সমুদ্রসৈকতে ঢেউয়ের তাণ্ডব চলছে। মাছ শিকার বন্ধ রেখেছে জেলেরা। মাছ ধরার ট্রলার খাপড়াভাঙ্গা নদীর তীরবর্তী স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!