ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বিদেশি মদসহ যুবক আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১৬ নভেম্বর ২০২৩
শ্রীপুরে বিদেশি মদসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ৯ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজারের লাল মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে বেশ কিছু মদের বোতলসহ একজনকে সন্দেহমূলক চলাফেরা করতে দেখেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা মদের বোতল জব্দ করে পুলিশকে জানায়। খবর পেয়ে মাওনা মেডিকেল মোড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিন্টু মিয়া ঘটনাস্থল থেকে ৯টি বিদেশি মদের বোতলসহ একজনকে আটক করেন। 

আটককৃত নাহীদ সরকার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার লাল মিয়ার ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এক ব্যক্তিকে মদের বোতলসহ সন্দেহমূলকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা। এ সময় তারা ৯ বোতল মদসহ ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন একাধিক নারী-পুরুষ জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই নাহীদ স্থানীয়রা যে ব্যক্তিকে আটক করেছিল তাকে ছেড়ে দেন এবং মদ নিজের হেফাজতে রাখেন। পরে পুলিশ আসলে নাহীদ মদের ৪টি বোতল বের করে দেন। বাকি মদের কথা জানতে চাইলে তিনি জানান, বাকিগুলোর খবর তিনি জানেন না। মদের বোতল এই ৪টি ছিল। একপর্যায়ে নাহীদের কথায় পুলিশ সন্দেহ করে এবং তাকে আটক করে নিয়ে যায়।

মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিন্টু মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে প্রথমে ৪টি মদের বোতল পাই। পরে নাহীদের বাড়ির রান্নাঘর থেকে আরো ৫ বোতল পাওয়া যায়। নাহীদকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলা হবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদ শ্রীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!