ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাস থেকে ৪ মণ জাটকা উদ্ধার, জরিমানা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১৬ নভেম্বর ২০২৩
যাত্রীবাহী বাস থেকে ৪ মণ জাটকা উদ্ধার, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে ঢাকাগামী যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুই বাসের সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার রাত ১০টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে তালতলী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন ও গ্রামীণ পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসে প্রায় ৪ মণ জাটকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Advertisement

তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকাবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত রাখা নিষিদ্ধ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!