ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইরে ঘুরছিলেন বন্ধুরা, দরজা বন্ধ করে ফাঁস নিলেন হাবিপ্রবি শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১০ নভেম্বর ২০২৩
বাইরে ঘুরছিলেন বন্ধুরা, দরজা বন্ধ করে ফাঁস নিলেন হাবিপ্রবি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী গৌর চন্দ্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুর গ্রামের কামিনী রায় ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গৌর চন্দ্র নীলফামারীর ডোমার উপজেলার গুপ্তপাড়া জামিরবাড়ি এলাকার ভূবন চন্দ্র রায়ের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী ছিলেন। 

তার সহপাঠী ও মেসে থাকা শিক্ষার্থীরা জানান, গৌর একা থাকতে পছন্দ করতেন। ঘটনার দিন তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তার রুমমেট তাকে সঙ্গে যেতে বললে তার মাথা ব্যথা করছে বলে জানান। বিকেল সাড়ে ৪টার দিকে তার রুমমেট রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশেপাশের রুমের ছেলেদের খবর দেন। তারা এসে রুমের ভেন্টিলেটর ভেঙে গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করি। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!