মৃত জুম্মান খাঁ (৩৫) উপজেলার মোগলটুলা এলাকার রমজান খাঁর ছেলে। তিনি উপজেলার সাগরদীঘি (পূর্বপাড়া) মীর হেলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, জুম্মান নেশাগ্রস্ত ছিলেন। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। তার স্ত্রীও মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এ জন্য জুম্মানের সঙ্গে তার বাবা-মা বা কোনো আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি তার স্ত্রীকে নিয়ে উপজেলার সাগরদীঘি (পূর্বপাড়া) এলাকার মীর হেলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। জুম্মান প্রায়ই হতাশায় ভুগতেন। সেই হতাশা থেকে বিকেলে নিজ শোবার ঘরে ফেসবুকে লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, জুম্মান মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। বিকেলে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।