ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে সোয়া লাখ টাকায় বিক্রি ২ বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ৮ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে সোয়া লাখ টাকায় বিক্রি ২ বাঘাইড়
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি হলো দুটি বাঘাইড় মাছ। 

মঙ্গলবার (৭ নভেম্বর) পদ্মা ও যমুনার মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মাছটি ৪৮ হাজার টাকায় কিনে নেন। পরে ৪ হাজার টাকা লাভে মাছটি তিনি ঢাকার এক ব্যক্তির কাছে প্রায় ৫২ হাজার টাকায় বিক্রি করেন।

এর আগে, সোমবার প্রায় ৪৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। মাছটি ব্যবসায়ী চান্দু মোল্ল্যা ১৩০০ টাকা কেজি দরে ৬৩ হাজার ৭০০ টাকায় কেনেন। পরে ঢাকার এক ব্যক্তির কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন।

Advertisement

মাছ ব্যবসায়ী চান্দু মোল্ল্যা জানান, সোমবার তিনি আনিছ কাজী নামে এক জেলের কাছ থেকে ৪৯ কেজির একটি বাঘাইড় মাছ কিনে নেন। পরে সামান্য লাভে মাছটি তিনি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাছ রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!