মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার গোয়াইন নদীর ব্রিজের নিচ থেকে জেলে ইমান আলীর জালে মাছটি ধরা পড়ে।
জেলেদের হাতে বাগাড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট বাজারসহ স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।
.png)
জেলে ইমান আলী সাংবাদিকদের বলেন, এর আগে এত বড় ওজনের মাছ এ নদীতে ধরা পড়েনি। তিনি মাছটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা হাঁকালেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনাক্রমে এক লাখ টাকায় বিক্রি করেন।