যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে রায় ঘোষণার সময় ছয়জন উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, লিঙ্কন, এমদাদুল হক, মাজেদুল হক ও রইসউদ্দিন। তাদের মধ্যে শফিকুল পলাতক রয়েছেন।
.png)
আসামিরা হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন এপিপি যজ্ঞেশ্বর রায়।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে একই গ্রামের মানিক মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয় এবং বিচার-সালিশও হয়।
এসব ঘটনার জেরে ২০০৫ সালের ২ নভেম্বর রাত ৯টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুরের হাজিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে চরআলগী গ্রামের কলিম উদ্দিনের ছেলে কৃষক মানিক প্রতিপক্ষের হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার দু’দিন পর ৪ নভেম্বর নিহতের বড় ভাই আনিছুর রহমান সাতজনের নাম উল্লেখ করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৮ সালের ১৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। হত্যাকাণ্ডের ১৮ বছর পর আজ এ রায় দেন আদালত।