ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৭ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে মাসব্যাপী শিশু-কিশোরীদের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে ৫০ জন শিশু-কিশোর অংশ নিচ্ছে। আটজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ ক্যাম্পে ওই ৫০ জন শিশু-কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৮ জন প্রশিক্ষকের মধ্যে ছয়জন নারী প্রশিক্ষক ও দুইজন পুরুষ প্রশিক্ষক রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ ই ইলাহি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!