ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৪ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে নানা আয়োজনে কমিউনিটিং পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শহরের সুপার মার্কেট এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক সদস্যসহ কমিউনিটি পুলিশিংয়ের নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

Advertisement

কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জনতা ও পুলিশের সম্মিলিত কার্যক্রম সহযোগিতার আহ্বান জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!