ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরকীয়া নিয়ে সালিশ, স্বামী দেশে আসবেন জেনে ফাঁস নিলেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ৪ নভেম্বর ২০২৩
পরকীয়া নিয়ে সালিশ, স্বামী দেশে আসবেন জেনে ফাঁস নিলেন স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে রেখা বেগম (২৬) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে শহরের ১৩ ওয়ার্ডের খলিশাডুলী এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, এসআই সেলিমসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। 

মৃত রেখা বেগম শহরের ১৪ ওয়ার্ডের খলিশাডুলী এলাকার খান বাড়ির বাহরাইন প্রবাসী সোহেল খানের স্ত্রী। তার ৮ বছর বয়সী ইয়াছিন নামের একটি ছেলে রয়েছে। 

জানা যায়, প্রবাসী সোহেলের বোনের জামাতা শাহিনের সঙ্গে তার স্ত্রী রেখার পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। গত দুই থেকে ৩ দিন আগে রেখা মোবাইলে স্বামীকে তালাক দেওয়ার কথা বলেন। কিন্তু স্বামী সোহেল স্ত্রীকে দেশে চলে আসবেন বলে জানান। পরে রাগে ক্ষোভে অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করেন স্ত্রী। 

শ্বশুর বিল্লাল খান ও শাশুড়ি তাসলিমা বেগম জানান, কয়েকদিন আগে রেখা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। শুক্রবার রাতে রেখা ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আমরা তা দেখে ফেলায় আর আত্মহত্যা করতে পারেননি। সারারাত তার সঙ্গে শাশুড়ি ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে বাড়ির নিয়মিত কাজে ঘর থেকে বের হলে সবার অজান্তে রেখা গলায় ফাঁস দেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম ও এসআই সেলিম ঘটনাস্থলে ছুটে যান। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!