ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, শুক্রবার ভোররাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেললাইনে রেখে গেছে। বস্তটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তাকর্মীদের টহল দল। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। এরই মধ্যে রাজশাহী থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।
.png)