বুধবার দুপুরে আমানুল্লাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মান্না মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মান্না মিয়া আমানুল্লাহপুর গ্রামে শাকিউল আলম সানি নামে এক ব্যক্তির বাড়িতে রঙের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক মিটারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক মান্না মিয়াকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।