ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২৮ অক্টোবর ২০২৩
চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোণার কলমাকান্দায় চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অপু মিয়া (২০) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত অপু চত্রংপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। 

জানা গেছে, শনিবার দুপুরে অপু তার অটোরিকশার চার্জের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!