শনিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডয়ের সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতরা হলেন- রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অংলে খুমী পাড়া এলাকার লংবে খুমী ও একই ইউনিয়নের চয়অং খুমী পাড়ার ছাই খুমী।
বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন।
.png)
জানা যায়, গত ২৫ অক্টোবর সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রীর আদা পাড়া এলাকায় পৌঁছালে নৌকাটিতে হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ডুবে যায় নৌকাটি। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও স্রোতে ভেসে নিখোঁজ হন তিনজন। তাদের উদ্ধারে পরদিন ২৬ অক্টোবর সকাল থেকে থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালান। এরপর লং রে খুমির মরদেহ উদ্ধার করেন তারা। এ ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ শনিবার উদ্ধার করে এলাকাবাসী।