জানা যায়, শনিবার সকালে পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে হামিদও খেলতে নদীর চরে যায়। একপর্যায়ে নদীতে গোসল করতে নামে পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, সাঙ্গু নদীতে ডুবে এক শিশু ডুবে গেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
.png)