ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় আড়াই কে‌জি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৬ অক্টোবর ২০২৩
চুয়াডাঙ্গায় আড়াই কে‌জি সোনা উদ্ধার
উদ্ধারকৃত সোনার বার- ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ২ কেজি ৩৮৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার ক‌রে‌ছেন বিজিবি সদস্যরা। বৃহস্প‌তিবার দুপুরে ঝাঝাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব সোনার বার উদ্ধার ক‌রা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্প‌তিবার সকা‌লে ঝাঝাডাঙ্গা ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পশ্চিম পাশের আম বাগানের মধ্যে অবস্থান করেন।

দুপুর ১২টার দি‌কে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইনের দিকে যেতে দেখলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

Advertisement

বিজিবি সশস্ত্র টহল দল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। পরে জব্দকৃত ব্যাগটি তল্লাশি করে পাঁচটি সোনার বার উদ্ধার করেন বিজিবির সদস্যারা। যার ওজন ২ কেজি ৩৮৪ গ্রাম।

এ ব্যাপারে নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে‌ছেন এবং উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!