ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার দাম ফের লাখ টাকা ছাড়াল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ১৫ অক্টোবর ২০২৩
সোনার দাম ফের লাখ টাকা ছাড়াল
ফাইল ফটো

দেশের বাজারে আবারও লাখ টাকা ছাড়াল সোনার দাম। ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, ১১ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে ৯৯ হাজার ৩৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

গত ৪ অক্টোবর প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের সোনা দাম ভরি প্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৭৪৯ টাকা কমায় বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯৮ হাজার ২১১ টাকায়।

এছাড়া দেশে প্রথমবারের মতো রেকর্ড দাম বৃদ্ধির পর গত ১৭ আগস্ট ভরিতে ১ হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়। এর ফলে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রেকর্ড ১ লাখ ৭৭৭ টাকা থেকে কমে দাঁড়ায় ৯৯ হাজার ২৭ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!