বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
.png)
তিনি জানান, ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সকাল থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।