ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ৫ দিন 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২১ অক্টোবর ২০২৩
ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ৫ দিন 
ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 

শুক্রবার (২০ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর (বুধবার) থেকে ফের শুরু হবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

শনিবার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ২১ অক্টোবর থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে একটি চিঠি পাঠায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকে। এর ফলে শুক্রবার (২০ অক্টোবর) থেকে টানা ৫ দিন কার্যত এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৫ অক্টোবর (বুধবার) থেকে যথারীতি আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাজরিহা হোসাইন জানান, ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!