ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ট্রেনে কাটা পড়া যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ২৬ অক্টোবর ২০২৩
নাটোরে ট্রেনে কাটা পড়া যুবকের মৃত্যু
ফাইল ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।   

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

লাইনম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ঘটনাটি নাটোর রেলস্টেশন মাস্টারসহ ঈশ্বরদী রেলওয়ে থানায় জানানো হয়েছে। 

Advertisement

নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!