ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় হাতির পায়ে পিষ্ট হয়ে যুবক আহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৫ অক্টোবর ২০২৩
নেত্রকোণায় হাতির পায়ে পিষ্ট হয়ে যুবক আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবক আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মনতলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ যুবককে উদ্ধার করে বিজিবি।

এরপর স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন গ্রামপুলিশের সদস্যরা। অজ্ঞাত ঐ যুবক কথা বলতে না পারায় নাম বা পরিচয় কোনো কিছুই জানা যায়নি।

৩১ বিজিবি বিজয়পুর ক্যাম্পের সুবেদার নূর মোহাম্মদ জানান, বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মনতলা জিরো পয়েন্ট এলাকায় হাতির পায়ে পিষ্ট হন ঐ যুবক। এসময় বিজিবি সদস্যরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ঐ যুবককে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Advertisement

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, আমরা বিষয়টি জানার পর স্থানীয় সমাজসেবার মাধ্যমে অজ্ঞাত ঐ যুবকের চিকিৎসাসেবা শুরু করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!