বুধবার দুপুরে আমতলী উপজেলা উত্তর গাজীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জামিলা উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি জানান, দুপুরের দিকে রাস্তা পার হতে গেলে একটি অটোরিকশা শিশুটিকে চাপায় দেয়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোচালক জুলহাস গাড়িটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছেন। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
.png)