ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুতার ভেতরে মিলল ২৯ লাখ টাকার হেরোইন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৪ অক্টোবর ২০২৩
জুতার ভেতরে মিলল ২৯ লাখ টাকার হেরোইন
ছবি: ডেইলি বাংলাদেশ

ট্রেনে করে চাপাইনবাবগঞ্জ থেকে গাজীপুর আসছিলেন এক ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক। পায়ে ছিল নতুন জুতা। ঐ যুবককে আটকের পর তার পায়ে থাকা জুতার ভেতর থেকেই ২৮৬ গ্রাম হেরোইন জব্দ করে র‍্যাব। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর র‍্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন। এর আগে একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইসমাইল চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ময়াপুকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

Advertisement

মেজর ইয়াসির আরাফাত বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে মাদক গাজীপুরে আসছে বলে গোপন সংবাদে জানতে পারে র‍্যাব। পরে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় র‍্যাব-১ একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহ হলে ইসমাইলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। 

একপর্যায়ে ইসমাইল তার পায়ে থাকা জুতার মধ্যে হেরোইন আছে বলে জানান। পরে জুতা কেটে দেখা যায়, প্রায় ২৮৬ গ্রাম হেরোইন রয়েছে। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬০ টাকা।

তিনি আরো বলেন, আটক ইসমাইলের বিরুদ্ধে মাদক মামলা আছে কি-না খোঁজ নেয়া হচ্ছে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কি-না সেটিও তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!