ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ২৪ অক্টোবর ২০২৩
গোপালগঞ্জে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোটালিপাড়া উপজেলার বিরামেরকান্দি গ্রামের ফজল আলী শেখের ছেলে শফিক (২৫) ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে লায়েক (৩২)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরীফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খুলনা জিএস পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীতমুখী মাছভর্তি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!