ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে পুকুরের পানিতে ডুবল ভাই-বোন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২২ অক্টোবর ২০২৩
নাটোরে পুকুরের পানিতে ডুবল ভাই-বোন
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সঙ্গে নানি বাড়িতে বেড়াতে যায়। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। খেলা করার কোনো এক সময় সবার অগোচরে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোনো সাড়া শব্দ না পেয়ে শিশু হুমাইরার মা পিংকি বেগম মেয়েকে খুঁজতে থাকেন।

Advertisement

পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে দুইজনকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!