বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিয়াশি গুচ্ছগ্রামের পূর্বপাশের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তাসীম বিয়াশি গুচ্ছ গ্রামের লিটন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।
.png)
শিশুটির বড় ভাই শামীম বলেন, ঘরে কাজে ব্যস্ত ছিলেন মা। এ সময় বাইরে খেলছিল তাসীম। অনেকক্ষণ তাসীমকে দেখতে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে গুচ্ছ গ্রামের পূর্বপাশের হাওরে তাসীমের মরদেহ ভাসতে দেখি। পরে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।