ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ২১ অক্টোবর ২০২৩
গাজীপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে বিল থেকে মাছ ধরে ফেরার পথে শুক্কুর আলী ও শফিকুল ইসলাম নামে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাঙাল গাছ এলাকার বাঁশবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম ও শুক্কুর আলী। এরমধ্যে শফিকুল গাজীপুরে বলাকা পরিবহন সার্ভিসের বাসের হেলপার এবং শুক্কুর আলী অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল থেকে বড়শি দিয়ে মাছ ধরে একই অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন শুক্কুর আলী ও শফিকুল ইসলাম। রিকশা থেকে নামার পর অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে আরো কয়েকজন এসে তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। 

Advertisement

নিহতের স্বজনরা বলেন, ওই এলাকার হিমেল ও তার ভাই সুমনের সঙ্গে টাকা পয়সা নিয়ে শুক্কুর ও শফিকের ঝামেলা চলছিল। কয়েকদিন আগে তাদের সঙ্গে মারামারিও হয়েছে। এ ঘটনার জেরেই তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে। 

গাজীপুর মহানগরের সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!