মঙ্গলবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, সোমবার রাতে ফুলপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজ আলী ফুলপুর থানাধীন রঘুরামপুর গ্রামের শরাফ উদ্দিনের ছেলে। নিহত ঐ নারীর নাম জুলেখা বেগম। তিনি একই গ্রামের মো. আব্দুল মজিদের স্ত্রী।
.png)
র্যাব জানায়, জুলেখা বেগম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল ওয়াহাব ও সিরাজ আলীর পরিবারের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত রোববার বিকেলে জুলেখার পালিত একটি ছাগল আব্দুল ওয়াহাবের শিম গাছ খেয়ে ফেলে। এতে আব্দুল ওয়াহাব ছাগলটিকে মারধর করলে জুলেখা এসে প্রতিবাদ করেন। পরে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল ওয়াহাবের চিৎকারে সিরাজ আলীসহ কয়েকজন লাঠি, লোহার রড, রাম দা নিয়ে ঘটনাস্থলে গিয়ে জুলেখাকে মারপিট করেন। জুলেখার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন নিহতের ছেলে সুজন মিয়া থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।