ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ১৮ অক্টোবর ২০২৩
রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো. নাফিউ মল্লিক অয়ন (২৮) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়ার মো. আবু নইম মল্লিকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ৯টায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় যায়। এ সময় অভিযান চালিয়ে আসামি মো. নাফিউ মল্লিক অয়নকে তার দোকান থেকে একটি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, সোহেল রানা নামে এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও ১ রাউন্ড গুলি ক্রয় করে তার কাছে রেখেছিলেন বিক্রির জন্য। আসামি নাফিউ মল্লিক ও সোহেল দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা করে আসছিলেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!