বুধবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে।
তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে। ঘটনার পর থেকে স্বামী মুজিবুর রহমান পালিয়ে গেছেন বলে জানা যায়।
.png)
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতেন। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় আঘাত করে পালিয়ে যান মুজিবুর। মারাত্মকভাবে রক্তাক্ত জখম হওয়া রানুর আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, রানু বেগম আর বেঁচে নেই।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ এরমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।