ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে সড়কে ঝরল ২ প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৮ অক্টোবর ২০২৩
রাজবাড়ীতে সড়কে ঝরল ২ প্রাণ
ফাইল ফটো

রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মণ্ডলের ছেলে আজিদুর মণ্ডল ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল।

পাংশা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে গরুবাহী একটি পিকআপ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পিকআপটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে যাওয়া আজিদুর মণ্ডলের শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

অপরদিকে, কালুখালী থেকে নসিমনে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ১০-১২ জন লালন ভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়।

এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এরমধ্যে বিল্লাল নামে এক যুবক অজ্ঞাত ওই গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!