মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা সেটি উদ্ধার করে।
নিহত রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের সন্তান।
.png)
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সেটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোটি ছিনতাই করার উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোটি উদ্ধার করে হত্যাকরীকে আটক করে আইনের আওতায় আনা হবে।