ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ মাস পরেও অক্ষত ইমামের মরদেহ!

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ১৪ অক্টোবর ২০২৩
১০ মাস পরেও অক্ষত ইমামের মরদেহ!
ছবি: সংগৃহীত

এটি কোনো সিনেমা কিংবা রূপ কথার গল্প নয়। একেবারেই বাস্তব কথা। আজ থেকে ১০ মাস আগে মারা যাওয়ার পরেও পচা গলা নয় একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে কুমিল্লার বুড়িচংয়ে এক ইমামের মরদেহ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে মরদেহটি একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে লোকজন। শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুল করিম মুন্সি নামে একজন মসজিদের ইমাম চলতি বছরের জানুয়ারিতে ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। বৃষ্টির কারণে তার কবরটি ভেঙে যাওয়ায় দাফনের ১০ মাস পর সংস্কারের জন্য কবর থেকে মরদেহ তোলা হয়। মরদেহ তোলার পর দেখা গেল যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত আছে মরদেহটি।

Advertisement

মৃত আব্দুল করিম মুন্সির ছেলে মাওলানা হাবীব মুন্সি বলেন, আমার বাবা একজন দ্বীনদার পরহেজগার মানুষ ছিলেন। তার জীবদ্দশায় যে মসজিদে ইমামতি করেছিলেন, আমি এখন সেই মসজিদের ইমাম। ঐ এলাকার সবার মুখে আমার বাবার প্রশংসা শুনি। তিনি কখনো কারো ক্ষতি তো দূরে থাক একটা মিথ্যা কথাও বলেননি। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেজন্য সবার দোয়া চাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার বলেন, খবরটি শুনে আমিও মরদেহটি দেখতে গিয়েছি। গিয়ে দেখি অনেক মানুষের সমাগম। হুজুরের মরদেহটি যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই অক্ষত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!