ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর ভালোবাসার ডাকে সাড়া দিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন স্বামী

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১৭ অক্টোবর ২০২৩
স্ত্রীর ভালোবাসার ডাকে সাড়া দিয়ে ‘বিশেষ অঙ্গ’ হারালেন স্বামী
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে দ্বিতীয় বিয়ে করায় ডেকে নিয়ে মধ্যরাতে স্বামীর ‘বিশেষ অঙ্গ’কেটে দিয়েছেন প্রথম স্ত্রী জহুরা বেগম। গুরুতর আহত অবস্থায় স্বামী আজিজুল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার রাত ৩টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার মঙ্গলবার ভোরে অভিযুক্ত স্ত্রী জহুরা বেগমকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জহুরা বেগম বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শাহনুর মিয়ার মেয়ে। 

জানা যায়, আজিজুল ও জহুরা প্রেম করে বিয়ে করেন। পরে মনোমালিন্য দেখা দিলে তারা পৃথকভাবে বসবাস করা শুরু করেন। এ নিয়ে মামলাও করা হয়। পরে দ্বিতীয় বিয়ে করেন আজিজুল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে জহুরার সঙ্গে কথাবার্তা হতো আজিজুলের।

Advertisement

সোমবার রাতে বাবার বাড়িতে ডেকে নিয়ে ব্লেড দিয়ে স্বামীর  ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন প্রথম স্ত্রী জহুরা। এতে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জহুরার বাবা শাহনুর মিয়া বলেন, বিয়ের কিছুদিন পর মেয়েকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আজিজুল। টাকা না পেয়ে মেয়েকে মানুষিক ও শারীরিক নির্যাতন করতেন। এরই মধ্যে আজিজুল কিছু না জানিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন। 

তিনি আরো বলেন, ঘটনার রাতে আমরা ঘুমেছিলাম। ফলে কিছু জানি না। 

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর থানার ওসি কাজী নাজিম উদ্দিন জানান, স্ত্রী জহুরা বেগমকে আটক কররা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!