সোমবার সকালে ভৈরবপুর ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশের বিপ্লব সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব উপজেলার পৌরসভার পঞ্চবটি মহল্লার জালাল মিয়ার ছেলে সুমন এবং গোলাপ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম। তিনি জানান, ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
.png)