ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল সাগরিকা, হাসপাতালে বান্ধবীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১৫ অক্টোবর ২০২৩
মেঝেতে মৃত অবস্থায় পড়েছিল সাগরিকা, হাসপাতালে বান্ধবীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরো রয়েছেন আরো দুইজন। 

শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে। মৃতরা সম্পর্কে বান্ধবী।

নিহত সাগরিকা আহম্মেদ শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে ও পারুল ওরফে রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতুব্বরের মেয়ে। হাসপাতালে ভর্তি দুজন হলেন- সাগরিকার মামা বাবু ও সাগরিকার মা সাবিনা ইয়াসমিন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী ও মা সাবিনা ইয়াসমিন এবং তার মামাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে পারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। 

একটি সূত্র জানায়, চলতি মাসেই ওই বাসায় ভাড়া ওঠেন মা, মেয়ে ও মামা। শনিবার মধ্যরাতে বাসায় আসে অপরিচিত আরো ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী। 

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!