বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
.png)
নিহতের ভায়রা ভাই মুজিদ হোসেন জানান, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে তিনি অসুস্থ ছিলেন। একদিন আগে যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর নেয়ার পথে মারা যান।
এদিকে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক খান জানান, তিনি অসুস্থ ছিলেন ঠিকই কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে লোকমুখে জেনেছি পারিবারিক নানা সমস্যার কারণে তিনি নিজ গলা নিজে কেটে আত্মহত্যা করেছেন।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, আনোয়ার হোসেন তিন মাস আগে স্ট্রোক করে যশোর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে অসুস্থতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। দুপুরে ঘরের ভেতরে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে শো-কেসের গ্লাসের ওপর পড়ে যান। এতে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসাপাতালে নেয়ার পথে মারা যান তিনি।