ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে শিশুর রহস্যজনক মৃত্যু, মা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৮ মে ২০২৩
রাজশাহীতে শিশুর রহস্যজনক মৃত্যু, মা গ্রেফতার
মোহনপুর থানা। ফাইল ফটো

রাজশাহীর মোহনপুরে ৩৮ দিন বয়সী এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা তানিয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকেলে বাড়ির গরুর খাবারের পাত্রের পানির মধ্যে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা আলামিন হোসেন বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা করেন। 

জানা যায়, শনিবার বিকেলে শিশুর বাবা বাড়ির বাইরে গিয়েছিলেন। মা তানিয়াও প্রতিবেশীকে কুকুরে কামড় দিয়েছে বলে দেখতে যান। এ সময় তানিয়ার জা রোজিনা খাতুন তাদের বাড়িতে এসে দেখেন শিশুটি গরুর খাবারের পাত্রের পানির মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার করলে সবাই ছুটে আসেন।

Advertisement

মোহনপুর থানার ওসি মো. সেলিম বাদশাহ জানান, উপজেলার মৌগাছী ইউপির বসন্তকেদার বকপাড়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ নারীর চিৎকারে আশপাশের সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুর মা ও আসেন। কিন্তু শিশুর লাশ দেখে প্রথমে তিনি কান্নাকাটি করেননি। এতে সন্দেহ হয়। রাতে শিশুর মাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করে বলেন, মাথায় জিন চাপলে কী হয়, তিনি আর মনে করতে পারেন না।

তিনি আরো জানান, শিশুর বাবার করা মামলায় তানিয়া খাতুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!