ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৪ অক্টোবর ২০২৩
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৮
গ্রেফতারকৃতরা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫), মো. রাশেদ (২৫), মো. সাদ্দাম (২৮), মো. তানিম (২২), আব্দুর রহিম ওরফে আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২) এবং মো. আল আমিন (২৭)।

জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, একটি হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল, দুইটি কিরিচ, দুইটি মোবাইল এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!