ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ১৪ অক্টোবর ২০২৩
ডেমরায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
ফাইল ফটো

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজ থেকে শুক্রবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেফতাররা হলেন-  যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী-শনির আখরা এলাকার কামাল (৩৭) ও কদতলী-শনির আখরা এলাকার মো. রাসেল মাতুব্বর (৩৮)। 

Advertisement

ডেমরার সুলতানা কামাল সেতুতে গত ৮ অক্টোবর বিকালে কয়েকজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে ঐ ডাকাতির ঘটনা ঘটায়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিলেন। 

ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাই ও ডাকাতি করাই গ্রেফতারদের পেশা। কামাল ও রাসেলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন জেলা পর্যায়ের থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে লুট করা টাকা ও ডাকাত দলের অন্য সদস্যদের সম্পর্কে জানা যাবে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!