ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় ৭ তলা থেকে পড়ে রড মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ডেমরায় ৭ তলা থেকে পড়ে রড মিস্ত্রি নিহত
ফাইল ফটো

রাজধানীর ডেমরায় একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে মাহফুজুর রহমান মাসুম নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার উত্তর সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান মাসুম লক্ষ্মীপুরের মোহনপুর থানার পূর্ব চড়া মনি গ্রামের নুরুজ্জামানের ছেলে।

Advertisement

নিহতের সহকর্মী মো. জুয়েল জানান, মাহফুজ একজন সিনিয়র ও দক্ষ রড মিস্ত্রি ছিলেন। সকালের দিকে তিনি রড বাইন্ডিং করার সময় অসাবধানতাবশত ৭ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মাহফুজকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!