ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৩ অক্টোবর ২০২৩
নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। 

Advertisement

এতে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার  সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিবস নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!