শুক্রবার দিবসটি উপলক্ষে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি এএসএম নুরুদ্দিন বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুট্রু, কোষাধ্যক্ষ এস এম হাসান জুয়েল, সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, মো. আবুল কাশেম ও আক্তার হোসেন চৌধুরী।
.png)
প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সালে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ পালনের ঘোষণা দেয়। সে ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, এরমধ্যে ১৭ শতাংশই হৃদরোগের সঙ্গে সম্পর্ক রয়েছে। সারা বিশ্বে হৃদরোগে মৃত্যু ও পঙ্গুত্বের হার প্রতি বছর বেড়ে চলেছে। মূলত বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান ও মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী।